দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার আশঙ্কার মধ্যে মার্কিন গোয়েন্দা কেন্দ্রগুলো ইরানের নাগালের মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেবি এ সতর্কবার্তা দিয়েছেন।
মোহেবি বলেন, অঞ্চলটির বিভিন্ন ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে তাদের সেনা ও সামরিক সরঞ্জাম আরও দূরবর্তী ঘাঁটিতে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কেন্দ্রগুলো ইরানের নাগালের মধ্যেই থাকবে বলেও সতর্ক করেন তিনি।
আইআরজিসি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান মোহেবি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পর আইআরজিসির এই বক্তব্য এলো। প্রায় সাত মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে অভ্যন্তরীণ চাপ বাড়ার মধ্যেই ট্রাম্প নতুন করে হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন।
সূত্র: আল জাজিরা
এমএস/